June 29, 2026, 1:06 am
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

পচা টিফিনে ঝুঁকিতে বাকেরগঞ্জের প্রাথমিক শিক্ষার্থীরা

অভয়নগর প্রতিবেদক

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সরবরাহকৃত টিফিনে নিম্নমানের, পচা ও বাসি খাবার দেওয়ার অভিযোগ উঠেছে। এতে কোমলমতি শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।
জানা গেছে, সরকারি বরাদ্দের আওতায় শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে নিয়মিত টিফিন সরবরাহের কথা থাকলেও কিছু ক্ষেত্রে মানহীন ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হচ্ছে। অভিযোগ রয়েছে, এসব খাবার থেকে দুর্গন্ধ বের হয় এবং অনেক সময় বাসি খাবার পরিবেশন করা হয়।
অভিভাবকদের দাবি, এসব খাবার খাওয়ার পর অনেক শিশু পেটব্যথা, বমিসহ নানা শারীরিক সমস্যায় ভুগছে। এক অভিভাবক বলেন, “সন্তানদের সুস্থতার কথা ভেবে স্কুলে পাঠাই, কিন্তু সেখানে যদি নষ্ট খাবার দেওয়া হয়, তাহলে তারা মারাত্মক ঝুঁকিতে পড়ে।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, নিয়মিত তদারকির অভাব এবং সরবরাহ ব্যবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে একটি অসাধু চক্র এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত ও সংরক্ষণ করা খাবার শিশুদের শারীরিক বিকাশের জন্য ক্ষতিকর হতে পারে।
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম বলেন, “কয়েকটি বিদ্যালয়ে মানহীন খাবার পরিবেশনের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় দ্রুত তদন্ত করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করার দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।



ফেসবুক কর্নার