June 29, 2026, 1:04 am
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

মোবাইলে বিয়ে ও একাধিক সম্পর্কের অভিযোগে কুড়িগ্রামে প্রবাসীর বিরুদ্ধে মানববন্ধন

অভয়নগর প্রতিবেদক

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক প্রবাসী যুবকের বিরুদ্ধে মোবাইল ফোনে বিয়ে ও একাধিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই জকরিয়াটারী গ্রামে অভিযুক্ত যুবকের বাড়ির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা অভিযুক্তের ছবি সংবলিত পোস্টার ও ফেস্টুন প্রদর্শন করে প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, মোবাইল ফোনে বিয়ের নামে প্রতারণা এবং একাধিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ সামাজিক ও নৈতিক মূল্যবোধের পরিপন্থী। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়লই গ্রামের মৃত আবেদ আলী দর্জির ছেলে বাবু মিয়া দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসে অবস্থান করছেন। অভিযোগ রয়েছে, তিনি একই গ্রামের জয়নাল দর্জির মেয়ে জিম খাতুনকে মোবাইল ফোনে বিয়ে করেন। বিয়েটি কোনো কাজী অফিসে নিবন্ধিত হয়নি, বরং ভিডিও কলের মাধ্যমে সম্পন্ন করা হয় বলে দাবি করা হয়েছে।
এদিকে, একই ব্যক্তির বিরুদ্ধে পার্শ্ববর্তী নওদাবশ গ্রামের সিরাজুল হকের মেয়ে শিরীনা খাতুনের সঙ্গেও একইভাবে বিয়ে করার অভিযোগ উঠেছে। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা ঘটনাটিকে নিন্দনীয় উল্লেখ করে এর সুষ্ঠু তদন্ত ও প্রতিকার দাবি করেন। বড়লই গ্রামের ইউপি সদস্য মাহবুল হক খন্দকার বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এলাকায় অস্থিরতা তৈরি হয়েছে।
বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান জানান, বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার