June 28, 2026, 11:53 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

শেরপুরে প্রান্তিক হরিজন শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

অভয়নগর প্রতিবেদক

শেরপুরে “সবার জন্য শিক্ষা” স্লোগানকে সামনে রেখে প্রান্তিক হরিজন সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ৭০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও পানির পাত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে জেলা পরিষদের মানবিক কার্যক্রমের নতুন অধ্যায় সূচিত হলো। তিনি আরও বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সম্মিলিত প্রচেষ্টায় জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়। তিনি বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে সমান সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সহকারী প্রকৌশলী নাজমুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



ফেসবুক কর্নার