June 28, 2026, 11:52 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

স্বামীর একাধিক বিয়ে ঘিরে পারিবারিক সংকট, বাঞ্ছারামপুরে গৃহবধূর মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হায়দনগর এলাকায় মরজিনা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পারিবারিক কলহ ও স্বামীর একাধিক বিয়ে ঘিরে দীর্ঘদিনের মানসিক চাপে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।
রোববার (১২ এপ্রিল) বিকেলে একটি স্থানীয় সালিশ বৈঠকের পর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে ঢাকায় নেওয়ার পথে ফেরিঘাট এলাকায় তার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী হুমায়ুন কবিরের একাধিক বিয়েকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মরজিনা আক্তার পারিবারিক অশান্তির মধ্যে ছিলেন। এ নিয়ে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগও রয়েছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
নিহতের পরিবারের দাবি, সালিশ বৈঠকে দেড় বছরের সন্তানের ভবিষ্যৎ নিয়ে আর্থিক প্রস্তাব দেওয়া হয়, যা তাকে আরও মানসিকভাবে ভেঙে দেয়।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে পারে এবং অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার