June 6, 2026, 8:25 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

স্বপ্ন ছোঁয়ার কারিগর: বাকেরগঞ্জে কিশোরীদের অর্থনৈতিক ক্ষমতায়ন মেলা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ এবং কিশোরীদের স্বাবলম্বী করে তুলতে “স্বপ্ন ছোঁয়ার কারিগর” শীর্ষক অর্থনৈতিক ক্ষমতায়ন কর্মসূচি ও মেলা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) জীবন সিংহ ইউনিয়ন মডেল হাই স্কুল মাঠে Save the Children-এর সহযোগিতায় এবং সেইন্ট বাংলাদেশের বাস্তবায়নে এ মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তন্ময় হালদার। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি শিক্ষিত ও স্বাবলম্বী কিশোরী শুধু একটি পরিবার নয়, বরং একটি সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরীদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তোলার কোনো বিকল্প নেই। তারা আরও উল্লেখ করেন, দক্ষতা ও আয়ের সুযোগ সৃষ্টি হলে কিশোরীদের আত্মবিশ্বাস বাড়ে এবং সমাজে তাদের অবস্থান শক্তিশালী হয়।
দিনব্যাপী আয়োজিত এই মেলায় অংশগ্রহণকারী কিশোরীরা তাদের তৈরি বিভিন্ন হস্তশিল্প ও উদ্ভাবনী পণ্য প্রদর্শন করে। পাশাপাশি খামারিরা গবাদিপশুও প্রদর্শন করেন। মেলার শেষ পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দর্শনার্থী ও অভিভাবকরা এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, এমন আয়োজন কিশোরীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



ফেসবুক কর্নার