June 28, 2026, 10:31 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

বর্ণাঢ্য আয়োজনে হিলি-হাকিমপুরে পহেলা বৈশাখ উদযাপন

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুরের হিলি হাকিমপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩। নতুন বছরকে বরণ করতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও উদ্যোক্তা গ্রুপ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বৈশাখী র‌্যালির মাধ্যমে উৎসবের সূচনা হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এদিন হিলি উদ্যোক্তা গ্রুপের আয়োজনে বসে বৈশাখী মেলা। মেলায় স্থানীয় উদ্যোক্তারা দেশীয় পণ্য, হাতে তৈরি সামগ্রী, নকশিকাঁথা, মাটির জিনিসপত্রসহ বিভিন্ন পণ্যের পসরা সাজান। দেশীয় খাবারের স্টলগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পান্তা-ইলিশ, পিঠা-পুলি, ভর্তাসহ নানা ঐতিহ্যবাহী খাবার আকর্ষণ করে সবার দৃষ্টি।
উদ্যোক্তারা জানান, এ ধরনের আয়োজন স্থানীয় পণ্যকে জনপ্রিয় করার পাশাপাশি নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করে। দর্শনার্থীরাও পরিবার-পরিজন নিয়ে মেলায় অংশ নিয়ে আনন্দঘন সময় কাটান।
সব মিলিয়ে বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের আবহে হিলি-হাকিমপুরে পহেলা বৈশাখ উদযাপন হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।



ফেসবুক কর্নার