June 28, 2026, 9:11 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ যুবক আটক

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ভারতীয় গাঁজাসহ মো. শুকুর আলী (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে মহিষকুন্ডি বিওপির একটি নিয়মিত টহল দল তাকে আটক করে। আটককৃত শুকুর আলী উপজেলার পাকুড়িয়া গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিষকুন্ডি বিওপির হাবিলদার মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। পরে সীমান্ত মেইন পিলার ১৫৩/৬ থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে ডাংমড়কা এলাকায় সন্দেহভাজন হিসেবে শুকুর আলীকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার ৫০০ টাকা। অভিযানে ল্যান্স নায়েক মো. আরিফ, সিপাহী অনিমেষ এবং সিপাহী মো. মাসুদ কিবরিয়াসহ বিজিবির অন্যান্য সদস্যরা অংশ নেন।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে তাদের নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



ফেসবুক কর্নার