June 28, 2026, 9:12 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

ঝিনাইদহে মহাসড়কে নারীর মরদেহ উদ্ধার, দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—তদন্তে পুলিশ

অতনু বিশ্বাস

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ক্যাডেট কলেজের সামনে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি সড়ক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে, আনুমানিক রাত ২টা থেকে ৩টার মধ্যে কোনো এক সময়ে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা মহাসড়কে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হলেও অন্য কোনো কারণ রয়েছে কি না তা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে আলামত সংগ্রহ করা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এটি স্বাভাবিক দুর্ঘটনা নাকি অন্য কোথাও হত্যার পর মরদেহ মহাসড়কে ফেলে রাখা হয়েছে—তা নিশ্চিত হতে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি ওই সময় চলাচলকারী যানবাহনের তথ্যও যাচাই করা হচ্ছে।
এখন পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে আঙুলের ছাপসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করছে পুলিশ।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা মহাসড়কে নিরাপত্তা জোরদার ও রাতের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।
পুলিশ সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে জানিয়েছে, কোনো নারী নিখোঁজ থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।



ফেসবুক কর্নার