June 28, 2026, 9:11 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

মান্দা থেকে পাচারের সময় ৪৫ বস্তা সার আটক

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর মান্দা উপজেলা থেকে রাজশাহীর বাগমারা উপজেলায় পাচারের সময় ৪৫ বস্তা রাসায়নিক সারসহ একটি ভুটভুটি গাড়ি আটক করেছে স্থানীয় জনতা। বুধবার এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি বরাদ্দের রাসায়নিক সার অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে গোপনে অন্য এলাকায় পাচার করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে স্থানীয় জনতা ভুটভুটি গাড়িটি আটক করে এবং পরে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করে।
খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ ঘটনাস্থলে পৌঁছে সার ও যানবাহন জব্দ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
তিনি সাংবাদিকদের জানান, সার কালোবাজারি ও পাচার রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারি মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি বস্তা সার ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। ফলে কৃষি উৎপাদন ব্যয় বাড়ছে এবং প্রকৃত কৃষকরা সময়মতো সারের সংকটে পড়ছেন।
স্থানীয়দের দাবি, সার কালোবাজারি ও পাচার চক্রের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করে বাজারে ন্যায্যমূল্যে সার বিক্রি নিশ্চিত করতে হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, আটক সার ও যানবাহনের বিষয়ে তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার