June 28, 2026, 9:12 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

চিত্তিমাছড়ায় ১৮তম সর্বজনীন সংঘদান ও দানানুষ্ঠান অনুষ্ঠিত

রিন্টু চাকমা জুরাছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: 
0--2134507423{NOTE 60 PRO}-0-{}--2134507418--2134507420#

রাঙামাটির জুরাছড়ি উপজেলার চিত্তিমাছড়া গ্রামে বাংলা নববর্ষ উপলক্ষে ১৮তম সর্বজনীন সংঘদান ও দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) ২রা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্ট উপকরণ দান, পিণ্ডদানসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হয়। এতে সুবলং শাখা বন বিহারের পরিচালনা কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রায় পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে।
উদ্বোধনী ধর্মীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাবু কালা চিত্তি চাকমা। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন সজীব চাকমা। স্বাগত বক্তব্য দেন ২নং বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু সন্তোষ বিকাশ চাকমা। এছাড়া বক্তব্য রাখেন এলাকার প্রবীণ মুরুব্বি বাবু বিপিন চন্দ্র চাকমা।
ধর্মীয় গুরু সুবলং শাখা বন বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় বুদ্ধশ্রী মহাস্থবির ভান্তে ধর্মদেশনা প্রদান করেন। তার দেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দেশের শান্তি, সম্প্রীতি ও মঙ্গল কামনা করেন। আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সর্বজনীন সংঘদান সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার