June 28, 2026, 9:12 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপের ঘোষণা চুয়াডাঙ্গা ছাত্রদল সভাপতির

অভয়নগর প্রতিবেদক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিকল্পিতভাবে বিভ্রান্তিমূলক তথ্য ও অপপ্রচার চালানোর অভিযোগ এনে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শাহজাহান খাঁন।
তিনি অভিযোগ করেন, সম্প্রতি সংগঠনের বিভিন্ন কমিটি সংক্রান্ত বিষয় সামনে এলেই একটি কুচক্রী মহল বেনামি ও ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়াচ্ছে। বিশেষ করে ২০১৭-২০১৮ সালের জেলা ছাত্রদলের কমিটি এবং ২০২৬ সালের চুয়াডাঙ্গা জেলা যুবদলের কমিটি নিয়ে আলোচনা শুরু হলেই এ ধরনের অপপ্রচার বৃদ্ধি পাচ্ছে বলে তিনি দাবি করেন।
মোঃ শাহজাহান খাঁন বলেন, এসব অপপ্রচারের লক্ষ্য তার রাজনৈতিক শিক্ষককে হেয়প্রতিপন্ন করা এবং সংগঠনের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি করা। রাজনৈতিকভাবে ব্যর্থ একটি মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপব্যবহার করছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, “মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার শুধু নৈতিকভাবে নিন্দনীয় নয়, এটি আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ। ব্যক্তি ও সংগঠনের সুনাম ক্ষুণ্ন করার এমন অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হবে।
এদিকে তিনি দলের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস বা প্রচার না করতে।
রাজনৈতিক অঙ্গনে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার নিয়ে তার এ বক্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



ফেসবুক কর্নার