June 28, 2026, 9:11 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে উত্তরবঙ্গের প্রতিনিধিত্বে আলোচনায় শামীম আকতার শুভ

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্ভাব্য পুনর্গঠনকে ঘিরে সারাদেশে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম আকতার শুভ’র নাম জোরালোভাবে আলোচনায় উঠে এসেছে।
রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ থেকে ছাত্রদলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বে প্রতিনিধিত্ব কম থাকায় এ অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে। অতীতে রংপুর অঞ্চল থেকে সীমিত সংখ্যক নেতাই কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। ফলে এবার উত্তরাঞ্চলের একজন যোগ্য নেতাকে নেতৃত্বে আনার দাবি জোরালো হচ্ছে।
শামীম আকতার শুভ কুড়িগ্রামের রৌমারীর সন্তান। ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং মাঠপর্যায়ে দীর্ঘদিনের উপস্থিতির কারণে তিনি তৃণমূলের নেতাকর্মীদের কাছে পরিচিত মুখ। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং প্রতিকূল পরিস্থিতিতেও সক্রিয় থাকার কারণে তাকে সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে দেখা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্রদলের নেতৃত্বে আঞ্চলিক ভারসাম্য আনতে উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সে ক্ষেত্রে শামীম আকতার শুভ’র মতো নেতার অন্তর্ভুক্তি সংগঠনকে আরও শক্তিশালী করতে সহায়ক হতে পারে।
দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে। এতে মেধা, ত্যাগ ও মাঠপর্যায়ের জনপ্রিয়তাকে প্রাধান্য দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন



ফেসবুক কর্নার