June 28, 2026, 9:12 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

শামীম জাহাঙ্গীর হত্যা মামলা: রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ, জামায়াতের সংবাদ সম্মেলন

তা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে পীর আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীর হত্যাকাণ্ডে জামায়াত নেতা মুহাম্মদ খাজা আহমেদসহ দলীয় নেতাকর্মীদের আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়া শহর জামায়াতের কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা দাবি করেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ তোলেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দৌলতপুর উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ বেলাল উদ্দিন। তিনি বলেন, “মুহাম্মদ খাজা আহমেদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল তাকে প্রধান আসামি করে মামলায় অন্তর্ভুক্ত করেছে।”
তিনি আরও বলেন, ঘটনার সময় স্থানীয় পর্যায়ের কিছু রাজনৈতিক নেতার উপস্থিতি নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।
বক্তারা বলেন, জামায়াতে ইসলামী কখনো সহিংসতা বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করে না। তাদের দাবি, অভিযুক্ত নেতা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে রাজনৈতিকভাবে হয়রানির চেষ্টা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রশাসনের প্রতি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, দৌলতপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, কুষ্টিয়া শহর শিবিরের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান পলাশসহ অন্যান্য নেতাকর্মীরা।



ফেসবুক কর্নার