June 28, 2026, 9:12 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুই যুবক আটক, আদালতে প্রেরণ

অভয়নগর প্রতিবেদক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ এপ্রিল রাতে উপজেলার কামারদহ ইউনিয়নের চাঁদপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মোটরসাইকেল মেকানিকের দোকানে অভিযান চালিয়ে সিয়াম সরকার (২১) ও মো. গোলাম রব্বানী তানভির (১৯) নামে দুই যুবককে আটক করা হয়। তারা উভয়েই কামারদহ ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের বাসিন্দা।
অভিযানকালে সিয়াম সরকারের কাছ থেকে একটি নীল রঙের জিপার ব্যাগে রাখা ৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ০.৫ গ্রাম।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম সরকার দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং গোলাম রব্বানী তানভির তাকে সহযোগিতা করতেন বলে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার