June 28, 2026, 9:12 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

নলডাঙ্গায় আগুনে ছয়টি ছাগল পুড়ে ক্ষতি প্রায় এক লাখ টাকা

জামাল উদ্দিন নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা উপজেলার ছাতারভাগ নীলডাঙ্গা এলাকায় অগ্নিকাণ্ডে ছয়টি ছাগল ও সংরক্ষিত রসুন পুড়ে গেছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,১৫/০৪/২০২৬ইং তারিখ বুধবার আনুমানিক রাত ৮টা ৩০ মিনিট আগুন লাগে।মোঃ আবেদুর রহমান (৩০), পিতা-মোঃ মতিউর রহমানের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পাশের গোয়াল ঘরে পৌঁছে যায়।

খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গোয়াল ঘরে থাকা ছয়টি ছাগল এবং সংরক্ষিত রসুন পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর থেকেই আগুনের উৎপত্তি হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে।



ফেসবুক কর্নার