June 28, 2026, 9:11 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

বান্দরবানে খিয়াং সম্প্রদায়ের ‘মহা সাংলান’ উৎসব: সম্প্রীতির বন্ধনে মৈত্রী পানি বর্ষণ

রাসেল লামা বান্দরবান

পার্বত্য জনপদের বৈচিত্র্যময় সংস্কৃতির আবহে বান্দরবানে উদযাপিত হয়েছে খিয়াং সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব ‘মহা সাংলান’। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বুধবার (১৫ এপ্রিল) গুংগুরু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবটি সম্পন্ন হয়।
উৎসব উপলক্ষে আয়োজন করা হয় মৈত্রী পানি বর্ষণ (জলকেলি), ঐতিহ্যবাহী খেলাধুলা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল থেকেই খিয়াং সম্প্রদায়ের নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে উৎসবস্থলে জড়ো হন। ‘মৈত্রী পানি বর্ষণ’ ছিল অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, যেখানে তরুণ-তরুণীরা আনন্দ-উল্লাসে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান আসনের সংসদ সদস্য সা চিং প্রু জেরি, জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস এবং পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সাংলান উৎসব পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। সরকার পার্বত্য এলাকার সকল জনগোষ্ঠীর সমান উন্নয়ন ও সংস্কৃতি সংরক্ষণে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
সংসদ সদস্য সা চিং প্রু জেরি বলেন, পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতি দেশের সম্পদ। এ ধরনের উৎসব পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।
দিনব্যাপী আয়োজনে খিয়াংদের ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির প্রত্যাশা ব্যক্ত করে এবারের ‘মহা সাংলান’ উৎসবের সমাপ্তি ঘটে।



ফেসবুক কর্নার