April 24, 2026, 3:03 am
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

সুন্দরবন থেকে লোকালয়ে ঢুকে পড়া হরিণ উদ্ধার, পরে বনে অবমুক্ত

অভয়নগর প্রতিবেদক

খুলনার কয়রায় সুন্দরবন থেকে লোকালয়ে ঢুকে পড়া একটি হরিণ উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করেছে বন বিভাগ। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে সুন্দরবন থেকে একটি হরিণ সুতারখালী নদী পেরিয়ে কালাবগী এলাকায় লোকালয়ে প্রবেশ করে। পরে হরিণটি একটি ঝোপের মধ্যে আশ্রয় নেয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত বন বিভাগকে খবর দেন।
খবর পেয়ে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। এলাকাবাসীর সহযোগিতায় হরিণটি নিরাপদে উদ্ধার করা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে হড্ডা টহল ফাঁড়ির পাশ্ববর্তী বনে হরিণটিকে অবমুক্ত করা হয়।
সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। উদ্ধারকৃত হরিণটি সুস্থ থাকায় প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে বনে ছেড়ে দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নলিয়ান স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোবারক হোসেন, হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বিল্লাল হোসেনসহ বন বিভাগের অন্যান্য সদস্য এবং স্থানীয় বাসিন্দারা।
অন্যদিকে, এর আগের দিন বুধবার সকালে নলিয়ান স্টেশন এলাকার হাড্ডরা খাল থেকে ফাঁদে আটকে থাকা আরও একটি হরিণ উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সেটিকেও বনে ছেড়ে দেওয়া হয়। একই অভিযানে পাটাকাটা এলাকা থেকে হরিণ ধরার জন্য পাতা ২০টি ফাঁদ উদ্ধার করা হয়েছে।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার