June 28, 2026, 9:12 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

সরাইলে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ জনকে কারাদণ্ড

অভয়নগর প্রতিবেদক

  • মোহাম্মদ সেলিম, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চিফ:
    ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
    বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার ডুবাজেলার বিভিন্ন এলাকা ও মেঘনা নদীর তীরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোসেন আলী।
    অভিযানকালে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৪ নং ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ নং ধারা অনুযায়ী ৫ জনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, ২ জনকে ১৫ দিন করে কারাদণ্ড এবং একজনকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একজনকে ১৫ দিনের কারাদণ্ডের পাশাপাশি ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
    এ সময় ঘটনাস্থল থেকে আনুমানিক ৪৫০ লিটার ডিজেল, ৬টি এলপিজি সিলিন্ডার ও ৭টি ব্যাটারি জব্দ করা হয়। পরে এসব মালামাল প্রকাশ্য নিলামের মাধ্যমে ৮৯ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়। নিলামকৃত ডিজেল কৃষি কাজে ব্যবহারের জন্য নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়।
    অভিযানে ব্যবহৃত ২টি মাটি কাটার স্কেভেটর, ৫টি ট্রাক্টর ও ২টি বাল্কহেড ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
    এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোসেন আলী জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার