June 6, 2026, 5:58 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে লামায় পর্যটক নিখোঁজ

অভয়নগর প্রতিবেদক

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সায়েম (১৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিনঝিরি এলাকার সাদা পাহাড় সংলগ্ন একটি রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে।
নিখোঁজ সায়েম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা এবং তার পিতার নাম মোহাম্মদ ছায়েফ উল্ল্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন পর্যটক লামার একটি রিসোর্টে অবস্থান করছিলেন। তারা রিসোর্ট থেকে বের হয়ে পাশের মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ সায়েম পানিতে তলিয়ে নিখোঁজ হন।
রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, পর্যটকদের একটি দল তাদের প্রতিষ্ঠানে অবস্থান করছিল এবং নদীতে নামার সময় তারা নিজেদের জিনিসপত্র রিসোর্টে রেখে যান। গোসলের একপর্যায়ে একজন নিখোঁজ হওয়ার বিষয়টি জানা যায়।
খবর পেয়ে লামা ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ পর্যটকের সন্ধান পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার