June 28, 2026, 7:54 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

শ্যামনগরে শেখ পরিবারের দোহাই দেওয়া সেই ‘মিঠু’ ভোল বদলে এখন নব্য বিএনপি

অভয়নগর প্রতিবেদক

 

ক্ষমতার পালাবদলে মানুষ চেনা দায়! গত ৫ আগস্টের পর সাতক্ষীরার শ্যামনগরে এমনই এক ‘ভোলবদল’ নাটকের সাক্ষী হয়ে আছেন এলাকাবাসী। তিনি আর কেউ নন, স্থানীয়দের কাছে পরিচিত ‘নব্য বিএনপি নেতা আসাদুজ্জামান ‘মিঠু’।

একসময় বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের তরীবেয়ে নিজের ভাগ্য বদলেছিলেন এই মিঠু। শেখ পরিবারের সাথে আত্মীয়তার দোহাই দিয়ে বিগত সরকারের আমলে বাগিয়ে নিয়েছেন শত কোটি টাকার কাজ ও সম্পদ। তখন তিনি ছিলেন আওয়ামী লীগের ‘ছত্রছায়ায়’ থাকা অপ্রতিরোধ্য এক নাম আসাদুজ্জামান ‘মিঠু’।

কিন্তু ৫ আগস্টের পটপরিবর্তনের সাথে সাথেই রাতারাতি গা ঢাকা দিয়ে আবার ‘নব্য বিএনপি’ সেজে রাজপথে সরব হয়েছেন তিনি।

এলাকাবাসীর অভিযোগ, বিগত ১৫ বছর আওয়ামী লীগের আশীর্বাদপুষ্ট হয়ে মিঠু যে বিপুল সম্পদের মালিক হয়েছেন, তা আড়াল করতেই এখন তিনি বিএনপির বড় সমর্থক সাজার চেষ্টা করছেন। প্রশ্ন উঠেছে, যারা বিপদের সময় দল ছেড়ে ক্ষমতার লোভে আওয়ামী লীগে যোগ দিয়েছিল, তারা এখন কোন মুখে আবার শহীদ জিয়ার আদর্শের কথা বলছে?

এ বিষয়ে শ্যামনগরের ত্যাগী ও দীর্ঘদিনের নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিঠুর এই অনুপ্রবেশ নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের দাবি, “দুর্নীতিবাজ ও সুযোগসন্ধানীদের ঠাঁই বিএনপিতে হতে পারে না। যারা ক্ষমতার মোহে আদর্শ বিক্রি করে, তারা কখনই দলের বন্ধু হতে পারে না। “তদন্ত সাপেক্ষে এই ‘নব্য বিএনপি’ নেতার বিগত দিনের দুর্নীতির হিসাব নেওয়ার দাবি তুলেছেন সাধারণ জনগণ।

অভিযোগের বিষয়ে আসাদুজ্জামান মিঠুর কাছে জানতে ফোন করলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে ফোনে পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার