June 6, 2026, 5:57 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

নবীনগরে ভূমি অফিসে ঘুষের অভিযোগ, সাংবাদিকদের আটকে রাখার ঘটনা

অভয়নগর প্রতিবেদক
Oplus_16908288

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ দাবির অভিযোগকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ ও তাদের সাময়িকভাবে আটকে রাখার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকালে নবীনগর উপজেলার একটি ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, আলমাস নামের এক ব্যবসায়ী জমির নামজারি (খারিজ) করতে গেলে তার কাছে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, তখন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) শামসুদ্দোহা ও অফিস সহায়ক হাবিবুর রহমানের সঙ্গে সাংবাদিকদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ ওঠে।
এছাড়া কয়েকজন সাংবাদিক ও সেবাগ্রহীতাকে অফিসের ভেতরে রেখে সাময়িকভাবে ফটক বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটে বলে জানা গেছে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সংশ্লিষ্টদের বের করে আনা হয় বলে জানান স্থানীয় সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ।
এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তাদের বক্তব্য জানা যায়নি। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার