June 28, 2026, 7:56 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

তাহেরপুরে মণিপাল হসপিটালের তথ্যকেন্দ্র উদ্বোধন, উন্নত চিকিৎসা সেবা এখন সহজলভ্য

জাহাঙ্গীর আলম রাজশাহী

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে ভারতের প্রখ্যাত মণিপাল হসপিটালের একটি তথ্যকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় রোগীদের জন্য বিদেশে উন্নত চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজলভ্য হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
গতকাল দুপুরে তাহেরপুরের হরিতলা মোড়ে খাঁ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তথ্যকেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মণিপাল হসপিটালের ইন্টারন্যাশনাল কেয়ার সার্ভিস বিভাগের প্রধান বিকাশ টায়ারসহ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তথ্যকেন্দ্রের পরিচালক রঞ্জন কুমার কর্মকার জানান, এই কেন্দ্রটি স্থানীয় রোগীদের জন্য একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এখান থেকে রোগীরা ভারতের বিভিন্ন শাখায় কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকদের তথ্য, অ্যাপয়েন্টমেন্ট বুকিং, চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এবং ভিসা প্রসেসিংসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন।
তিনি আরও জানান, রোগীরা সরাসরি ভারত যাওয়ার আগেই বিশেষজ্ঞ চিকিৎসকদের সিরিয়াল নিশ্চিত করতে পারবেন, যা সময় ও ভোগান্তি কমাতে সহায়ক হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, আগে সঠিক তথ্যের অভাবে বিদেশে চিকিৎসা নিতে গিয়ে নানা সমস্যায় পড়তে হতো। নতুন এই তথ্যকেন্দ্র চালুর ফলে সেই জটিলতা অনেকটাই কমবে বলে তারা আশা করছেন।
মণিপাল হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বমানের স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম সম্প্রসারণ করা হবে।



ফেসবুক কর্নার