June 6, 2026, 4:46 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

নওগাঁয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ও ট্যাবলেট

অভয়নগর প্রতিবেদক
{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"17.3.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"01DZKYE7-7FP9-95WK-PCWI-JO1UAVAP96IV","pictureId":"01DZKYE7-7FP9-95WK-PCWI-JO1UAVAP96IV","capability_name":"capcut_photo_editor,capcut_image_smart_lighting"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"17.3.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"01DZKYE7-7FP9-95WK-PCWI-JO1UAVAP96IV","pictureId":"01DZKYE7-7FP9-95WK-PCWI-JO1UAVAP96IV","capability_name":"capcut_photo_editor,capcut_image_smart_lighting"}"}

নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে গাঁজা, মাদকদ্রব্য ও নগদ টাকাসহ খাইরুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের চক-মথুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। পরে রাতে জেলা পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানা পুলিশ জানতে পারে ওই এলাকায় মাদক কেনাবেচা চলছে। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে খাইরুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা, ৫২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৬ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার খাইরুল ইসলাম উপজেলার চক-মথুর গ্রামের কাইয়ুম উদ্দিনের ছেলে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছী থানায় মামলা দায়ের করা হয়েছে। জেলার মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।



ফেসবুক কর্নার