June 6, 2026, 4:46 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

কসবায় পুলিশের সাঁড়াশি অভিযানে ৮১ কেজি গাঁজাসহ ‘কালা মনির’ গ্রেফতার

নওশেদ ভুঁইয়া ক্রাইম রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ কুখ্যাত মাদক কারবারি মনির হোসেন ওরফে ‘কালা মনির’ এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মোট ৮১ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও একটি অটোরিক্সা জব্দ করা হয়।
পুলিশ জানায়, ১৬ এপ্রিল ২০২৬ তারিখে উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক তিনটি অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে বিকাল ৫টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় হাতেনাতে গ্রেফতার করা হয় মনির হোসেন ওরফে কালা মনির (৪০), মো: ফয়সাল (২২) ও শান্ত মিয়া (২৩) নামের তিন মাদক কারবারিকে।
পুলিশ সূত্রে জানা যায়, কালা মনিরের বিরুদ্ধে মাদক, ডাকাতি ও বিশেষ ক্ষমতা আইনে প্রায় ২০টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া ফয়সালের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।
একই দিন রাত ১০টা ৪৫ মিনিটে তিনলাখপীর এলাকায় সিলেটগামী সড়কে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া দুপুর আড়াইটার দিকে তালতলা এলাকায় চেকপোস্টে একটি ব্যাটারিচালিত অটোরিক্সা তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ সময় অটোরিক্সার দুই আরোহী পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার