June 28, 2026, 6:31 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

সাংবাদিক উপস্থিতিতে তেল বিক্রি বন্ধের ঘোষণা, নওগাঁর ফিলিং স্টেশনকে ঘিরে বিতর্ক

অভয়নগর প্রতিবেদক

নওগাঁ সদর উপজেলার একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রিতে অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে কয়েকজন সাংবাদিক ফিলিং স্টেশনটিতে গেলে তারা দেখতে পান, নির্ধারিত কোনো নীতিমালা ছাড়াই গ্রাহকদের মাঝে তেল বিতরণ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, গ্রাহকভেদে ৫০০ থেকে ১২০০ টাকার তেল সরবরাহ করা হচ্ছিল, যা নিয়ে লাইনে দাঁড়ানো অনেকেই অসন্তোষ প্রকাশ করেন।
সাংবাদিকরা এ অনিয়মের চিত্র ধারণ করতে গেলে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে তাদের উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পাম্পের মাইকিংয়ের মাধ্যমে ঘোষণা দেওয়া হয় যে, “সাংবাদিক উপস্থিত থাকায় আপাতত তেল বিক্রি বন্ধ থাকবে।” এতে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে।
এ সময় সাংবাদিকদের ভিডিও ধারণে বাধা দেওয়া হয় এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সাংবাদিকরা দাবি করেন, পূর্বের কিছু অনিয়মের প্রতিবেদন প্রকাশের জের ধরে তাদের লক্ষ্য করে এ আচরণ করা হয়েছে।
এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীন মাহমুদ বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার সুযোগ নেই। ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজ যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার