June 28, 2026, 6:33 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

সরাইলে নুরু আলী হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে নুরু আলী মিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকেলে কালিকচ্ছ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। এতে নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নুরু আলী মিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনার পর বেশ কিছু সময় পেরিয়ে গেলেও মূল আসামিরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ আরও বাড়ছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বক্তারা প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে তারা জানান, নিহতের পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং অপরাধীরা এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
সমাবেশে বক্তব্য রাখেন কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মানিক, যুগ্ম সম্পাদক আতিকুর রহমান, সাবেক ইউপি সদস্য মো. মজিবুর রহমান, বিএনপি নেতা মো. সেলিম মিয়া, ব্যবসায়ী মো. দুলাল মৃধা, মো. সেলিম বক্স এবং মনিরবাগ জামে মসজিদের মাওলানা আল-আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল কালিকচ্ছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে কয়েকশ মানুষ অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে শোক ও ক্ষোভের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়।



ফেসবুক কর্নার