June 28, 2026, 6:30 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

হিলি ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও দণ্ড

জাকিয়া ডলি স্টাফ রিপোর্টার হিলি দিনাজপুর

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল বিতরণকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও দায়িত্বপ্রাপ্তদের কাজে বাধা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, হাকিমপুর থানাধীন হিলি ফিলিং স্টেশনে তেল বিক্রয়ের সময় মো. ইসমাইল হোসেন নামে এক ব্যক্তি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে পরিস্থিতি উত্তপ্ত করেন এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের কাজে বাধা দেন। এ অভিযোগে তাকে আটক করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি একটি বেসরকারি সংস্থায় স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত। এছাড়া তিনি নিজেকে সংবাদকর্মী পরিচয় দিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের চেষ্টা করেছেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা সরকারি দায়িত্ব পালনে বাধা দিলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার