June 6, 2026, 3:30 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৫৬ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ, আটক ২

নাজিমুল ইসলাম স্টাফ রিপোর্টার নাগেশ্বরী কুড়িগ্রাম

কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ৫৬ লাখ ৮ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়। এর মধ্যে মোবাইল ফোনের ডিসপ্লে, জ্বালানি তেল, একটি মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য রয়েছে।
এ সময় চোরাচালান কার্যক্রমের সঙ্গে জড়িত দুইজনকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। এর অংশ হিসেবে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার