June 6, 2026, 3:29 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

ছাতকে ফজল মিয়া হত্যা মামলার প্রধান আসামি হারুন গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

সুনামগঞ্জের ছাতক উপজেলার সমাজসেবক ফজল মিয়া হত্যা মামলার প্রধান আসামি হারুন মিয়া (৪৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।
বুধবার (১৭ এপ্রিল) ভোররাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের রাজানগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ছাতকের নোয়াকুট গ্রামে মসজিদের অর্থ ব্যবস্থাপনা নিয়ে বিরোধের জেরে ফজল মিয়াকে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই প্রধান আসামি হারুন আত্মগোপনে ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, হারুনের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, প্রধান আসামিকে গ্রেপ্তারের ফলে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।



ফেসবুক কর্নার