June 28, 2026, 6:31 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

নলডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ দুর্ঘটনা, চালক গুরুতর আহত

জামাল উদ্দিন নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর বাজার এলাকায় গভীর রাতে একটি মিনি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে চালক মোস্তফা (৩৯) গুরুতর আহত হন।
শনিবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। আহত মোস্তফা নাটোর সদর উপজেলার রামপুর গ্রামের নরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পিকআপটি চলন্ত অবস্থায় চালক ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
নিরাপদ সড়ক চাই, নাটোর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি লতিফুর রহমান বলেন, গভীর রাতে চালকদের অসতর্কতা ও ঘুমঘুম ভাবের কারণে এ ধরনের দুর্ঘটনা বাড়ছে। সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্টদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।



ফেসবুক কর্নার