June 6, 2026, 3:28 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

আলীকদমে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এক যাত্রীর, আহত ২

মোঃ রাসেল বান্দরবান

বান্দরবানের আলীকদম উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা লাগার ঘটনায় লাংতুব মুরং (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) বেলা আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে আলীকদম-পোয়ামুহুরী সীমান্ত সড়কের ১নং ভিউ পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাংতুব মুরং লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের লাইল্যাপাড়া এলাকার বাসিন্দা। আহতরা হলেন একই এলাকার লংপং মুরং (৩৫) এবং মোটরসাইকেল চালক রিংরাউ মুরং (২০), তিনি আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, কুরুকপাতা বাজার থেকে তিনজন আরোহী নিয়ে মোটরসাইকেলটি আলীকদম সদরের দিকে আসছিল। পথিমধ্যে একটি স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি সড়কের পাশের পাহাড়ে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় লাংতুব মুরং মারা যান। আহত অপর দুইজনের চিকিৎসা চলমান রয়েছে।
আলীকদম থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার