April 24, 2026, 12:07 am
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

ধামরাইয়ে শিক্ষক-ছাত্র মারধর: যুবদলকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক
Oplus_131072

ঢাকার ধামরাইয়ে একটি মাদ্রাসায় শিক্ষক-ছাত্র মারধরের ঘটনাকে কেন্দ্র করে যুবদলের নেতাকর্মীদের জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মোরাদ।
তিনি বলেন, সদর ইউনিয়নের ডেমরান এলাকার মারকাজ ওমরবিন খাত্তাব মাদ্রাসায় ঘটে যাওয়া ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুবদলকে জড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিষয়টি যাচাই-বাছাই করে কোনো সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি বলেও তিনি দাবি করেন।
ইয়াছিন ফেরদৌস মোরাদ স্থানীয় সাংবাদিকদের জানান, মাদ্রাসার অধ্যক্ষ, ধামরাই থানা পুলিশ এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের বক্তব্যেও যুবদলের সম্পৃক্ততার কোনো প্রমাণ মেলেনি। তবুও একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
ঘটনাসূত্রে জানা যায়, মাদ্রাসার এক শিক্ষক এক শিক্ষার্থীকে মারধর করলে পরে শিক্ষার্থীর পরিবারের সদস্যরা মাদ্রাসায় গিয়ে ওই শিক্ষককে মারধর করেন। এ ঘটনায় ধামরাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।



ফেসবুক কর্নার