June 6, 2026, 3:29 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

গোবিন্দগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

অভয়নগর প্রতিবেদক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে গোবিন্দগঞ্জ থানার একটি টিম রংপুর-ঢাকা মহাসড়কের বুজরুক বোয়ালিয়া এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এসআই আকতার, এসআই প্রদীপ ও এসআই নজরুলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
এ সময় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী এনআর ট্রাভেলসের একটি বাস থামিয়ে তল্লাশি করা হলে বাসের লকারে থাকা একটি কালো ব্যাগ থেকে বিশেষ কায়দায় মোড়ানো ৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মো. রাসেল হোসেন রানা (২৮) নামে এক যাত্রীকে আটক করা হয়। তিনি বরগুনা জেলার আমতলা উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, কুড়িগ্রাম থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মোজাম্মেল হক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ২৮/২০২৬। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।



ফেসবুক কর্নার