June 28, 2026, 5:13 pm
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে

সাংবাদিক সাব্বির শোভনের মায়ের মৃত্যুতে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের শোক

অভয়নগর প্রতিবেদক

যশোরের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক প্রজন্ম ৭১ পত্রিকার স্টাফ রিপোর্টার সাব্বির শোভনের মা রাশিদা বেগম (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৮ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার পদ্মপুকুর এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, প্যানক্রিয়াটিস ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
একই দিন আসর নামাজের পর রঘুনাথনগর গ্রামের বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু এবং সাধারণ সম্পাদক জাফর ইকবাল। নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজায় স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।



ফেসবুক কর্নার