June 6, 2026, 3:29 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

বদলগাছীতে অভিযানে গাঁজা ও ট্যাবলেটসহ যুবক আটক

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর বদলগাছী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে গাঁজা, মাদক ট্যাবলেট ও নগদ টাকাসহ মোঃ খাইরুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (তারিখ) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের চকমথুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই গ্রামের মোঃ কাইয়ুম উদ্দিনের ছেলে খাইরুল ইসলামকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ৪০০ গ্রাম গাঁজা, ৫২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৬ হাজার ১৮০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার