June 6, 2026, 3:28 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

সীতাকুণ্ডে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে আনোয়ার সিদ্দিক চৌধুরী

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের আলেকদিয়া সমুদ্র উপকূলীয় এলাকায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও জনপদ পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী।
পরিদর্শনকালে তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ সরেজমিনে প্রত্যক্ষ করেন। জোয়ারের পানিতে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয়দের চরম ভোগান্তির চিত্র উঠে আসে।
এ সময় আনোয়ার সিদ্দিক চৌধুরী ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন এবং দ্রুত বাঁধ মেরামতসহ স্থায়ী সমাধানে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
পরিদর্শনে তার সঙ্গে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু তাহের, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আশরাফুর রহমান, সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলি, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি শামসুহুদা, প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য এস.এম সোহেলসহ কুমিরা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।



ফেসবুক কর্নার