June 6, 2026, 3:29 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

দেবীদ্বারে লোডশেডিংয়ের প্রতিবাদে এমপি হাসনাত আব্দুল্লাহর মোমবাতি বিতরণ

অভয়নগর প্রতিবেদক

দেশব্যাপী তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বারে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে স্থানীয় সাধারণ মানুষের মাঝে মোমবাতি বিতরণের মাধ্যমে তিনি প্রতীকী প্রতিবাদ জানান।
কর্মসূচিতে অংশ নিয়ে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, বাস্তবে দেশের বিদ্যুৎ পরিস্থিতি অত্যন্ত নাজুক হলেও সরকার তা স্বীকার করছে না। সংসদে বিদ্যুৎ ও জ্বালানির পর্যাপ্ত সরবরাহের কথা বলা হলেও সাধারণ মানুষ প্রতিনিয়ত লোডশেডিংয়ের ভোগান্তির শিকার হচ্ছে। জনগণের এই দুর্ভোগ তুলে ধরতেই প্রতীকীভাবে মোমবাতি বিতরণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের ভোগান্তির কথা তুলে ধরে বলেন, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। তীব্র গরমে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিশু ও বয়স্কদের কষ্ট বেড়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহেও সমস্যা দেখা দিচ্ছে।
স্থানীয়রা দ্রুত নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।



ফেসবুক কর্নার