June 28, 2026, 5:13 pm
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে

ভান্ডারিয়ায় মাছের সঙ্গে রং মিশিয়ে বিক্রি, ভিডিও করতে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

পিরোজপুরের ভান্ডারিয়ায় মাছের সঙ্গে কৃত্রিম রং মিশিয়ে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিডিও ধারণ করতে গিয়ে এক সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ভান্ডারিয়া পৌর শহরের মাছ বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক মেহেদী হাসান, যিনি একটি জাতীয় দৈনিকের উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
সাংবাদিক মেহেদী হাসান জানান, দীর্ঘদিন ধরে বাজারের কিছু অসাধু ব্যবসায়ী মাছের সঙ্গে রং মিশিয়ে বিক্রি করে আসছে। তিনি এর আগেও কয়েকবার এ বিষয়ে ভিডিও ধারণ করেছিলেন। তখন স্থানীয় ব্যবসায়ীরা ভবিষ্যতে এমন কাজ না করার আশ্বাস দিলে তিনি সংবাদ প্রকাশ থেকে বিরত থাকেন।
তিনি আরও জানান, ঘটনার দিন সকালে পুনরায় মাছের সঙ্গে রং মেশানোর দৃশ্য দেখতে পেয়ে দূর থেকে ভিডিও ধারণ করেন। পরে বাজারে গিয়ে সংশ্লিষ্ট বিক্রেতাকে খুঁজতে গেলে তাকে পাওয়া যায়নি। দুপুরে আবার বাজারে গেলে এক বিক্রেতাকে সন্দেহজনক আচরণ করতে দেখে ভিডিও ধারণের চেষ্টা করলে তিনি সেখান থেকে সরে যান।
এ সময় কিছু মাছ ব্যবসায়ী সেখানে জড়ো হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে অভিযোগ রয়েছে, একাধিক ব্যক্তি সাংবাদিককে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করেন এবং তাকে হেনস্তা করেন।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা নিজাম উদ্দিন (৫২) সাংবাদিকের পক্ষে কথা বলেন। এ সময় তার সঙ্গেও বাকবিতণ্ডা হয় বলে জানা যায়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, বাজারে কিছু অসাধু ব্যবসায়ী নিয়মিত মাছের সঙ্গে রং মিশিয়ে বিক্রি করছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তারা দ্রুত এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার