June 28, 2026, 5:14 pm
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে

ধামরাইয়ে চিহ্নিত ছিনতাইকারী ফিরোজ কবির গ্রেফতার, ডিবি পুলিশের অভিযান জোরদার

অভয়নগর প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযানে চিহ্নিত ছিনতাইকারী ফিরোজ কবির (৪৩)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই থানার অর্জুন নালাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার পশ্চিমপাড়ার বাসিন্দা এবং একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, ফিরোজ কবিরের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে। এর মধ্যে ৮টি মাদক সংক্রান্ত মামলা বলে জানা গেছে।
গ্রেফতারের পর তাকে ধামরাই থানার একটি মামলায় (নং-০৫, তারিখ: ০১ মার্চ ২০২৬) দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় অন্তর্ভুক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধামরাইয়ে ছিনতাই, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার