June 6, 2026, 2:25 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

টেকনাফে র‍্যাব-১৫’র অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।
র‍্যাব সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে র‍্যাব-১৫, কক্সবাজারের সিপিসি-১ এর একটি আভিযানিক টহলদল টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত জিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি গফুর আলম (৩১)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গফুর আলম টেকনাফ উপজেলার উত্তর নাজির পাড়া এলাকার আবুল হাসেমের ছেলে বলে জানা গেছে।
র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এ আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‍্যাব।



ফেসবুক কর্নার