June 6, 2026, 2:24 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

পরিবর্তনের প্রত্যয়ে ধামরাইয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ

অভয়নগর প্রতিবেদক

ঢাকার ধামরাই উপজেলার রাজনীতিতে নতুন প্রজন্মের নেতৃত্ব হিসেবে আত্মপ্রকাশ করেছেন শাহীন মাহমুদ। তিনি আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেছেন।
পেশায় হোমিও চিকিৎসক শাহীন মাহমুদ ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তরুণদের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন।
নিজের প্রার্থিতা সম্পর্কে তিনি বলেন, অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং একটি ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী ধামরাই গড়ে তোলাই তার মূল লক্ষ্য। তিনি মনে করেন, সঠিক নেতৃত্ব ও আন্তরিক উদ্যোগ থাকলে স্থানীয় সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান সম্ভব।
ইতোমধ্যে বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছেন শাহীন মাহমুদ। এলাকাবাসীর সঙ্গে নিবিড় যোগাযোগ ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা তাকে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে পরিচিতি দিয়েছে।
নির্বাচনে জয়ী হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। স্থানীয় উন্নয়ন ও জনসেবাকে সামনে রেখেই তার নির্বাচনী কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান এই প্রার্থী।



ফেসবুক কর্নার