June 28, 2026, 3:57 pm
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে

কিশোরগঞ্জে মাদক ব্যবসার বিরুদ্ধে মানববন্ধন, দ্রুত গ্রেফতারের দাবি

অভয়নগর প্রতিবেদক

কিশোরগঞ্জ শহরে মাদক ব্যবসার বিরুদ্ধে স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
রোববার (১৯ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১১টায় শহরের একরামপুর মোড়ে কিশোরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম আরজু, সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম এবং একরামপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম শামীম। এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, পৌর মৎস্যজীবী দলের সদস্য সচিব জিল্লুর রহমান এবং ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে, যার কারণে যুবসমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বলেন, মাদকের বিরুদ্ধে কথা বললেই সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং হামলার আশঙ্কা তৈরি হচ্ছে।
মানববন্ধন থেকে বক্তারা দ্রুত অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয়দের মতে, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তারা এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার কথাও জানান।



ফেসবুক কর্নার