June 6, 2026, 2:25 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

সন্ত্রাসবিরোধী অভিযানে নওগাঁ জেলা পুলিশ বিপুল দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার

জামাল হোসেন মান্দা নওগাঁ প্রতিনিধি
{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"17.3.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"QZLB7NXR-D2CK-TIL7-V5QD-YWIWWYRE2ICV","pictureId":"QZLB7NXR-D2CK-TIL7-V5QD-YWIWWYRE2ICV","capability_name":"capcut_photo_editor,capcut_image_smart_lighting"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"17.3.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"QZLB7NXR-D2CK-TIL7-V5QD-YWIWWYRE2ICV","pictureId":"QZLB7NXR-D2CK-TIL7-V5QD-YWIWWYRE2ICV","capability_name":"capcut_photo_editor,capcut_image_smart_lighting"}"}

নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকায় সাম্প্রতিক সহিংসতা ও মারামারির ঘটনা প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ থানাধীন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সুলতানপুর জেলে পাড়ায় গত কয়েকদিন ধরে চলমান সংঘর্ষ ও আতঙ্ক সৃষ্টির ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশ যৌথভাবে ১৯ এপ্রিল রাতে এবং পরদিন দিনব্যাপী অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তাররা হলেন— মো. সোহাগ হোসেন (৩০), পিতা মৃত আদম আলী বাবু; মো. শাহীন আলম (২৭), পিতা মো. জুয়েল হোসেন; এবং মো. ওসমান গনি ওরফে রনি (২৭), পিতা মো. মোখলেছুর রহমান। তাদের সবার বাড়ি সুলতানপুর জেলে পাড়া, থানা নওগাঁ সদর, জেলা নওগাঁ।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে সহিংস কর্মকাণ্ডে ব্যবহৃত রামদা, কিরিচ, হাসুয়া, চাইনিজ কুড়াল, বড় ছোরা, লোহার পাইপ ও রডসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা গত কয়েকদিন ধরে এসব অস্ত্র ব্যবহার করে এলাকায় ভীতি সৃষ্টি এবং বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলার যেকোনো স্থানে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে জেলা পুলিশ সর্বদা প্রস্তুত ও দৃঢ় প্রতিজ্ঞ। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার