June 28, 2026, 3:58 pm
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে

প্রবাসফেরত যুবকের অভিযোগ: স্ত্রী নিখোঁজ, সঙ্গে নিয়ে গেছে সন্তান ও অর্থসম্পদ

অভয়নগর প্রতিবেদক

মাদারীপুরের শিবচরে প্রবাস থেকে ফিরে স্ত্রী ও সন্তানকে না পেয়ে এক প্রবাসী যুবক দিশেহারা হয়ে পড়েছেন। ভুক্তভোগীর অভিযোগ, তার স্ত্রী নিখোঁজ হওয়ার সময় পরিবারের সঞ্চিত অর্থ ও স্বর্ণালংকার সঙ্গে নিয়ে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবচর উপজেলার বাসিন্দা আরবআলী মাদবর (মামুন) দীর্ঘ দুই বছর প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে ফেরেন। বাড়িতে ফিরে তিনি স্ত্রী ও সাত বছরের কন্যা সন্তানকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তিনি জানতে পারেন, তার স্ত্রী ঝুমুর বাড়ি থেকে চলে গেছেন এবং এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
ভুক্তভোগী মামুন জানান, প্রবাস জীবনে উপার্জিত অর্থ দিয়ে তিনি পরিবারের ভরণপোষণসহ স্ত্রীকে স্বচ্ছল জীবন দেওয়ার চেষ্টা করেছেন। তার দাবি, বাড়ি থেকে যাওয়ার সময় স্ত্রী নগদ অর্থ ও স্বর্ণালংকারও নিয়ে গেছেন।
তিনি আরও জানান, বর্তমানে তিনি তার কন্যা সন্তানকে ফিরে পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি সহায়তা নেওয়ার চেষ্টা করছেন।
স্থানীয়রা জানান, ঘটনাটি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। তবে বিষয়টির সত্যতা ও বিস্তারিত জানতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত প্রয়োজন বলে মনে করছেন তারা।



ফেসবুক কর্নার