June 6, 2026, 2:26 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

পিরোজপুরে ডাকাতির ঘটনায় জনতার হাতে আটক ব্যক্তি নিহত

তরিকুল ইসলাম বরিশাল প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ডাকাতির সময় স্থানীয়দের হাতে আটক এক ব্যক্তি মারা গেছেন। নিহত দুলাল (২৬) বরিশালের হিজলা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনাটি শনিবার দিবাগত রাতে নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ৮ থেকে ৯ জনের একটি দল একটি বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে মালামাল লুটের চেষ্টা চালায়। এ সময় গৃহকর্তা ও তার ছেলে আহত হন।
পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে বাড়িটি ঘিরে ফেলে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দলের অন্য সদস্যরা পালিয়ে যায়, তবে দুলালকে স্থানীয়রা আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



ফেসবুক কর্নার