June 28, 2026, 3:59 pm
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে

কটিয়াদিতে ওপেন হাউজ ডে: আইনশৃঙ্খলা ও মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

আমিনুল ইসলাম

কিশোরগঞ্জের কটিয়াদি মডেল থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ওপেন হাউজ ডে মিটিং অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুর ১টায় কটিয়াদি মডেল থানায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। সভায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং পুলিশের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় ওসি রফিকুল ইসলাম বলেন, কটিয়াদিকে একটি মডেল থানা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে জনগণের সক্রিয় ভূমিকা কামনা করেন এবং অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান।
এ সময় কটিয়াদি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপ বলেন, অপরাধ দমনে রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। তিনি কটিয়াদি হাসপাতালে সামনে যানজট নিরসনে অবৈধ দখল উচ্ছেদের আহ্বান জানান এবং নতুন ওসির কার্যক্রমের প্রশংসা করেন।
সভায় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা, বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং কটিয়াদি মডেল থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার