June 6, 2026, 1:08 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

পাথরঘাটায় র‍্যাবের অভিযানে বিপুল তেল জব্দ, জরিমানা

সাদমান হাসান স্টাফ রিপোর্টার

বরগুনার পাথরঘাটায় ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি ও অতিরিক্ত দাম আদায়ের অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে র‍্যাব-৮। অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ৩৬ হাজার ৭২০ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে এবং দুই প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) পরিচালিত এ অভিযানে র‍্যাব-৮ জানায়, বাজারে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং অসাধু সিন্ডিকেটের কারসাজি প্রতিরোধের লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়।
অভিযান চলাকালে অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রি এবং অবৈধভাবে মজুতের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দ করা তেল সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, শুধু জরিমানা নয়, জব্দকৃত পণ্য সরাসরি বাজারে ছাড়ার এ সিদ্ধান্ত ভোক্তাদের জন্য তাৎক্ষণিক স্বস্তি এনে দেবে এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা ব্যাহত করবে।
র‍্যাব-৮ জানিয়েছে, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে অসাধু মজুতদার ও কারসাজিকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার