June 28, 2026, 3:58 pm
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে

দেবিদ্বারে গোমতী নদীর মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ট্রাকসহ আটক ২

অভয়নগর প্রতিবেদক

কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের অভিযোগে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত চারটি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
রোববার (১৯ এপ্রিল ২০২৬) উপজেলার বড় শালঘর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র নদী ও আশপাশের কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে পরিবহন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধভাবে মাটি কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং কৃষিজমির ক্ষতি হচ্ছে। পুলিশের এ অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
দেবিদ্বার থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ মাটি কাটা, ভূমি দখল ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার