June 6, 2026, 1:08 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

জৈন্তাপুরে ভুগলিখাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভুগলিখাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের আওতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় এই পুনঃখনন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে স্থানীয় শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং কৃষিকাজে সেচ সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও সেচব্যবস্থা উন্নয়নে খাল পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধারের মাধ্যমে কৃষিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।
এর আগে তিনি জৈন্তাপুর উপজেলার চিকনাগোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন এবং চারিকাটা ইউনিয়নে একটি খাল পুনঃখনন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) পদ্মসন সিংহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়াও স্থানীয় কৃষক ও খাল পুনঃখনন কাজে নিয়োজিত শ্রমিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।



ফেসবুক কর্নার