June 6, 2026, 1:08 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

ছয় গ্রাম একীভূতকরণ প্রস্তাবের বিরুদ্ধে আখাউড়ায় মানববন্ধন

সেলিম ব্যুরো প্রধান ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছয়টি গ্রাম নিয়ে প্রস্তাবিত নতুন ইউনিয়নকে আখাউড়া উপজেলার সঙ্গে একীভূত করার পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে আখাউড়া পৌরশহরের পৌর মুক্তমঞ্চের সামনে আখাউড়া উপজেলার সীমানা ও জনস্বার্থ রক্ষা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মো. বিল্লাল খন্দকার। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারী, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল হক ধনু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন খান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মন্তাজ মিয়া, বিএনপি নেতা নাহিদুল ইসলাম, শেখ আমজাদ হোসেন বাবু, ফয়েজ আহমেদ এবং যুবদল নেতা মামুন আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, জনমত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা কখনোই মেনে নেওয়া হবে না। তারা অভিযোগ করেন, আখাউড়া উপজেলার বিদ্যমান প্রশাসনিক কাঠামো ও চলমান উন্নয়ন কার্যক্রম বিবেচনা না করেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
তারা আরও বলেন, আখাউড়াবাসী তাদের ন্যায্য অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ রয়েছে এবং অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার